১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ পিএম

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দূষিত বাতাসের তালিকায় আবারও শীর্ষস্থানে নাম লেখাল ঢাকা। বিশেষ করে শীতের মৌসুমে ধুলা, যানজট এবং শিল্প-কারখানার দূষণের কারণে ঢাকার বায়ুর মান ক্রমশ খারাপ হচ্ছে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালেও ঢাকার বাতাস স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্যানুযায়ী, ২৮১ স্কোর নিয়ে সকাল ৯টার দিকে প্রথমস্থানে অবস্থান করছিল রাজধানী ঢাকা।

এ সময় দূষিত জলবায়ু শহরের তালিকায় ২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছিল পাকিস্তানের লাহোর। ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে অবস্থানে করছে ভারতের রাজধানী দিল্লি। আর ১৭৮ স্কোর নিয়ে চতুর্থ স্থান দখল করে আছে আফগানিস্তানের কাবুল।

কিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে বিবেচিত হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়। অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ১৫১ থেকে ২০০ পর্যন্ত। খুব অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ২০১ থেকে ৩০০।

এ অবস্থায় শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়, যা নগরবাসী জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক