১৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৪৫ পিএম

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে গেলেন কমিউনিটি মেডিসিনের অধ্যাপক শহীদুল বাশার

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে গেলেন কমিউনিটি মেডিসিনের অধ্যাপক শহীদুল বাশার
অধ্যাপক ডা. শহীদুল বাশার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পপুলার মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শহীদুল বাশার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর কল্যাণপুর ওভারব্রিজে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন। পপুলার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, রাজশাহী থেকে ঢাকা ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক ডা. শহীদুল বাশার। এরপর কল্যাণপুর ওভারব্রিজে কার্ডিয়াক অ্যারেস্ট হলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। দুপুরে জুমআর নামাজের পর পপুলার মেডিকেল প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

অধ্যাপক ডা. শহীদুল বাশার কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কামাসুতি গ্রামে। তিনি জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি।

পরবর্তী সময়ে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট (নিপসম) থেকে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর ডিগ্রিসহ ডক্টরেট করেন। তিনি ১৯৮৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। 

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক