১১ ডিসেম্বর, ২০২৪ ০৪:১২ পিএম
শেবাচিম পরিচালকের সঙ্গে তিন ক্লাবের সম্মিলিত সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনিরের সঙ্গে সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ করেছেন শেবাচিমের তিনটি ক্লাবের সদস্যরা। ক্লাবগুলো হলো- সন্ধানী, মেডিসিন এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটি।
আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শেবাচিম পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা।
সম্মিলিত এ সাক্ষাতকালে শেবাচিম হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনির সংগঠনগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সেইসঙ্গে মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার জন্য ক্লাব সংশ্লিষ্ট সবার প্রশংসা করেন পরিচালক।
সম্মিলিত এ সাক্ষাতের সময় তিনটি ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএইচ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : শেবাচিম
-
০৫ জুলাই, ২০২৬
-
০৮ মার্চ, ২০২৬
ঘটনা তদন্তে কমিটি গঠন
ওটিতে চিকিৎসাধীন শিশুর গালে থাপ্পড়, অফিস সহায়ক বরখাস্ত
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত