পাবলিক হেলথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ড. মোশতাক চৌধুরী
মেডিভয়েস রিপোর্ট: জনস্বাস্থ্য উন্নয়নে বিশেষ অবদানের জন্য পাবলিক হেলথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী। শনিবার (৭ ডিসেম্বর) বগুড়ায় অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
পাবলিক হেলথ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত এই পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও স্বাস্থ্য বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক ড. সৈয়দুর রহমান। বাংলাদেশে হেলথ ওয়াচের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাবলিক হেলথ ফাউন্ডেশন এবং বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদসহ দেশ ও বিদেশের ৫০০ জনেরও অধিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
হেলথ ওয়াচের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পুরস্কার ড. চৌধুরীর জনস্বাস্থ্য গবেষণা এবং মাঠ পর্যায়ে তার প্রয়োগে অসামান্য অবদানের স্বীকৃতি দেয়। প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে ড. চৌধুরী বৈশ্বিক উন্নয়ন, জনস্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৪ সাল থেকে কলাম্বিয়া ইউনিভার্সিটির মেইলম্যান স্কুল অফ পাবলিক হেলথের অধ্যাপক হিসেবেও কর্মরত।
সম্মেলনে বিশ্ব ও স্থানীয় জনস্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে আলোচনা এবং উদ্ভাবনী সমাধান অনুসন্ধানের জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারকদের একত্রিত করে। এই বছরের সম্মেলনের বিষয়বস্তু ছিল ‘স্বাস্থ্যব্যবস্থার জন্য উদ্ভাবনের ব্যবহার।’
এসআই/
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৬
ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা ঘোষণা
স্বাস্থ্য বরাদ্দ তিনগুণ করবে জামায়াত, স্বাস্থ্যবীমা-হেলথ কার্ড চালুর অঙ্গীকার
-
২৬ মার্চ, ২০২৫
-
১৮ মার্চ, ২০২৫
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৮ জানুয়ারী, ২০২৫
-
০৮ ডিসেম্বর, ২০২৪