০৬ ডিসেম্বর, ২০২৪ ০৬:৩৩ পিএম
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আউটডোরে ৪৫০-৫০০ রোগী দেখেন ২ চিকিৎসক

আউটডোরে ৪৫০-৫০০ রোগী দেখেন ২ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জ ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আউটডোরে দুইজন ডাক্তার, রোগী দেখেন সর্বনিম্ন ৩০০ ও সর্বোচ্চ ৪৫০ থেকে ৫০০ জন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মেডিভয়েস কে এ তথ্য নিশ্চিত করেন ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আতিস দাস রাজীব।

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা অত্যন্ত দুর্গম অঞ্চলে অবস্থিত। এখানকার সাধারণ মানুষদের জন্য স্বাস্থ্যসেবা নিতে জেলা শহরে যাওয়া কঠিন হওয়ায়, সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইটনায় ছুটে আসেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ জন রোগী আউটডোরে স্বাস্থ্যসেবা নেন। কিন্তু এখানে মাত্র দুইজন ডাক্তার থাকায় বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে তারা হিমশিম খাচ্ছেন। এতে অনেক রোগী পর্যাপ্ত সেবা পাচ্ছেন না।

সরকারি ওয়েবসাইটের তালিকায় ৬ জনডাক্তার থাকলেও হাসপাতালে রয়েছেন মাত্র ৪ জন এবং হাসপাতালটি ৫০ শয্যা হলেও কার্যক্রম চলে ৩৭ শয্যায়। এ ছাড়া অভাব রয়েছে নার্স, এক্সরে টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান আল্ট্রাসাউন্ড ডাক্তার, দাঁতের ডাক্তার, হেড এসিস্ট্যান্ট, ওয়ার্ড বয়, ক্লিনারসহ একাধিক পদ।

জনবল সংকটে থাকায় ব্যাহত হচ্ছে দুর্গম এলাকার এই স্বাস্থ্য কমপ্লেক্সটির স্বাস্থ্যসেবা। ইটনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় ৪০০ থেকে ৫০০মানুষ। যথাযথ ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ান, মেডিকেল টেকনোলজিস্ট এবং কর্মচারী না থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় দুই লাখ সাধারণ মানুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব বলেন, হাসপাতালে জনবল বাড়ানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার চিঠি দিলে ও এখনো কোনো সমাধান মেলেনি।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক