৩০ অগাস্ট, ২০২৬ ১২:৩৭ পিএম

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, টিএফপিএ’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, টিএফপিএ’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে রোগীদের সাথে কথা বলেন।

আজ রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে স্বাস্থ্য মন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা তিনি সেখানে অবস্থানের পর সকাল ১০টা ২০ মিনিটের দিকে হাসপাতাল ত্যাগ করেন।

এসময় ছুটি অনুমোদনবিহীন অনুপস্থিত থাকায় উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (টিএফপিএ) রিনা আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার এবং হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী বাড়ানোর আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক