২৯ নভেম্বর, ২০২৪ ০৮:৫৬ পিএম

শজিমেকে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ

শজিমেকে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৩ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।

জানা গেছে, শজিমেকের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে শজিমেকে অর্থোপেডিক্স সার্জারি (চলতি দায়িত্ব) বিভাগের অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদারকে ও উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে শজিমেকের ইএনটি (চলতি দায়িত্ব) বিভাগের ডা. মো. নূরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

‘রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শজিমেক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক