এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ ৮ ডিসেম্বর
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী ৮ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর বলেন, ‘আগামী ৮ ডিসেম্বর এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি, যা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রশ্নফাঁস রোধসহ সার্বিক প্রস্তুতি সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষার এক মাস আগে সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হবে। আগে ভর্তি বিজ্ঞপ্তি দিই, তার পর প্রতিবারের ন্যায় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারে নির্দেশনা আসবে।’
এর আগে গত ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভার সিদ্ধান্ত হয়, আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস ও ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ওই দিন সভা শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর মেডিভয়েসকে জানান, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত মন্ত্রণালয়ের সভায় ১৭ জানুয়ারি এমবিবিএস আর ২৮ ফেব্রুয়ারি বিডিএস পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কোনো জটিলতা না থাকলে ঘোষিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলামসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি আসন রয়েছে। আর ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৫টি। সব মিলিয়ে ১১ হাজার ৬৭৫টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবেন শিক্ষার্থীরা।
এমইউ/
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়