২৫ নভেম্বর, ২০২৪ ০৮:৪৫ পিএম
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাবরিনা হক
ডা. সাবরিনা হক। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক।
সোমবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. সাবরিনা হককে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। তিনি আগামী চার কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
-
১৭ এপ্রিল, ২০২৬
-
০৯ এপ্রিল, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬
-
২২ জানুয়ারী, ২০২৬
-
১৪ ডিসেম্বর, ২০২৫
-
০৩ নভেম্বর, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত