২৫ নভেম্বর, ২০২৪ ১২:১০ পিএম
নিটোরের নতুন পরিচালক ডা. আবুল কেনান
ডা. মো. আবুল কেনান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. আবুল কেনান। আজ সোমবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
তিনি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আর বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত চিকিৎসককে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
এমইউ/এমইউ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত