০১ নভেম্বর, ২০২৪ ০৩:২৯ পিএম

অধ্যাপক ডা. মবিন খানের জানাযার নামাজ অনুষ্ঠিত

অধ্যাপক ডা. মবিন খানের জানাযার নামাজ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক কোষাধ্যক্ষ ও হেপাটোলজি  (লিভার) বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মবিন খানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

জানাযার নামাজের আগে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমেদ প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, অধ্যাপক ডা. মবিন খান লিভার বিষয়ে শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় যে অবদান রেখে গেছেন জাতি তা চিরদিন স্মরণে রাখবে। তিনি সৎ জীবনের অধিকারী ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। রোগীদের সাথে সব সময়ই তিনি অত্যন্ত ভালো ব্যবহার করতেন। জ্ঞান সাধনায় তিনি ছিলেন অতুলনীয় ও প্রচন্ড পরিশ্রমী।

এসময় অধ্যাপক ডা. মবিন খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বাংলাদেশের ফাদার অফ হেপাটোলজি খ্যাত বিশিষ্ট এই চিকিৎসককে কুমিল্লার কালীর বাজার এলাকার আনন্দপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে ৩১ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে বার্ধক্যজনিত রোগ ছাড়াও ডায়াবেটিস ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

প্রখ্যাত চিকিৎসক ও গুণী শিক্ষক অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে। তিনি লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লিভার রোগ গবেষণায় তাঁর অসামান্য অবদান রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক