০১ নভেম্বর, ২০২৪ ০২:৪২ পিএম

দক্ষিণ লেবাননে হামলায় ৬ স্বাস্থ্যকর্মী নিহত

দক্ষিণ লেবাননে হামলায় ৬ স্বাস্থ্যকর্মী নিহত
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টানা দ্বিতীয় দিনের মতো পূর্ব লেবাননের প্রাচীন শহর বালবেকের আশেপাশে ইসরায়েলের বোমাবর্ষণ এই হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

এরই মধ্যে সেখানকার বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বাহিনী বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের অবস্থানে হামলা চালালে চারজন স্বাস্থ্যকর্মী নিহত হন। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, শত্রুর যুদ্ধবিমান বালবেকের আশপাশের দৌরিস গ্রামে চারটি আক্রমণ চালিয়েছে। সালাআ শহরের আরেকটি হামলায় একটি অ্যাম্বুলেন্স ধ্বংস হলেও এর চালক অলৌকিকভাবে বেঁচে যান।

লেবাননে ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৭৮ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ২৭৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইসঙ্গে ২৪৬টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক