৩১ অক্টোবর, ২০২৪ ০৭:০৩ পিএম

হেপাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক মবিন খান আর নেই

হেপাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক মবিন খান আর নেই
ডা. মবিন খান। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মবিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন। মবিন খান লিভার সেন্টার কর্তৃপক্ষও মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা গেছে,  বার্ধক্যজনিত রোগ ছাড়াও ডায়াবেটিস ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে প্রথিতযশা এই চিকিৎসক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর জানাজা এবং দাফন কখন-কোথায় করা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।

সদ্য প্রয়াত ডা. মবিন খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 

হেপাটোলজি সোসাইটির ওয়েবসাইটে ডা. মবিন খানকে ‘ফাদার অব হেপাটোলজি ইন বাংলাদেশে’ অর্থাৎ ‘বাংলাদেশে হেপাটোলজির জনক’ বলা হয়ে থাকে।

অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে। লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতি তিনি। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে লিভার রোগ গবেষণায় তার অবদান রয়েছে।

এই হেপাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক