২৪ অক্টোবর, ২০২৪ ০৫:০০ পিএম

পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘বেসিকস অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ বৃস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বইটি লিখেন বিএসএমএমইউর পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াহিদুজ্জামান মজুমদার। পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবেদ হোসেন মোল্লাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু রোগ বিশেষজ্ঞ শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক