২২ অক্টোবর, ২০২৪ ০৭:২৩ পিএম

চাকরিতে স্থায়ী হলেন ৩১ সহকারী ডেন্টাল সার্জন

চাকরিতে স্থায়ী হলেন ৩১ সহকারী ডেন্টাল সার্জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চাকরিতে স্থায়ী হয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৩১ জন সহকারী ডেন্টাল সার্জন। সোমবার (২১ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল ২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি-৭ এবং বিধি-৮ মোতাবেক বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে নিম্নোক্ত ৩১ জন কর্মকর্তার চাকরি তাঁদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ হতে স্থায়ী (কনফার্ম) করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত