২২ অক্টোবর, ২০২৪ ১১:১৯ এএম
চাকরিতে স্থায়ী হলেন ৩৪৬ সহকারী সার্জন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: চাকরিতে স্থায়ী হয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৩৪৬ জন সহকারী সার্জন। সোমবার (২২ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল ২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি-৭ এবং বিধি-৮ মোতাবেক বি.সি.এস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে নিম্নোক্ত ৩৪৬ (তিনশত ছেচল্লিশ) জন কর্মকর্তার চাকরি তাঁদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ হতে স্থায়ী (কনফার্ম) করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত