১৭ অক্টোবর, ২০২৪ ১২:৫০ পিএম
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
শেখ হাসিনা। ফাইল ছবি।
মেডিভয়েস রিপোর্ট: জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে এই পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে আদেশে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতিরা বিচারকাজ শুরু করেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
এর আগে, গত ১৫ অক্টোবর ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিলেন, আমরা বিচারের শুরুর দিন কয়েকটি আবেদন করব। সে বিষয়ে এখনই ডিসক্লজ করছি না। এটি গোপন রাখাই ভালো।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : জুলাই গণঅভ্যুত্থান
-
০৬ অগাস্ট, ২০২৬
-
০৫ অগাস্ট, ২০২৬
-
০৫ অগাস্ট, ২০২৬
-
০৫ অগাস্ট, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
গুরুতর ক্যান্সার রোগীর মৃত্যুতে মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
গুরুতর ক্যান্সার রোগীর মৃত্যুতে মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
গুরুতর ক্যান্সার রোগীর মৃত্যুতে মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত