১৪ অক্টোবর, ২০২৪ ০৪:৩৯ পিএম

মঙ্গলবার শপথ নেবেন পিএসসির চেয়ারম্যান ও সদস্যরা

মঙ্গলবার শপথ নেবেন পিএসসির চেয়ারম্যান ও সদস্যরা
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল মঙ্গলবার শপথ নেবেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। এদিন দুপুর ১২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।

চেয়ারম্যানের শপথের পর দুপুর একটায় একই স্থানে শপথ গ্রহণ করবেন সদ্য নিয়োগ পাওয়া পিএসসির চারজন সদস্য। তারা হলেন নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার ও মো. সুজায়েত উল্লাহ।

পিএসসির একটি উচ্চ পর্যায়ের সূত্র সোমবার এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সোহরাব হোসাইন। তার সঙ্গে একই দিনে ১২ জন সদস্য পদত্যাগ করেন। পরের দিন পদত্যাগপত্র জমা দেন বাকি দুজনও।

৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তর্বর্তীকালীন সরকার। একই দিন সাংবিধানিক এ প্রতিষ্ঠানটিতে চারজন সদস্য নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর তারা এ দায়িত্ব পালন করবেন, তবে কারও বয়স ৬৫ বছর পূর্ণ হলে নিময় অনুযায়ী তাকে পদ থেকে সরে যেতে হবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পিএসসিতে সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিলেন চাকরিপ্রত্যাশীরা। তাদের দাবি ছিল তৎকালীন চেয়ারম্যান ও সদস্যদের সরিয়ে নতুনদের দায়িত্বে আনা। সে ধারাবাহিকতায় পদত্যাগ ও নিয়োগের প্রক্রিয়া চলছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক