০১ অক্টোবর, ২০২৪ ০১:৫৪ পিএম

তিন মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

তিন মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল, ঢাকা ডেন্টাল ও কুমিল্লা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত অধ্যক্ষবৃন্দ হলেন অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান, ডা. পরিমল চন্দ্র মল্লিক ও ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম। তারা যথাক্রমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল, ঢাকা ডেন্টাল ও কুমিল্লা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে, ডা. পরিমল চন্দ্র মল্লিক ঢাকা ডেন্টালের রেজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম কুমিল্লা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ছিলেন। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  এই বিভাগের সর্বাধিক পঠিত