২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৫ এএম

না ফেরার দেশে ডা. মোমিনুল হক

না ফেরার দেশে ডা. মোমিনুল হক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ডা. মোমিনুল হক। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ডা. মোমিনুল হক জেনারেল ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৮ বছর।

তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তরের সুগন্ধি গ্রামে। ডা. মোমিনুল হক দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে ডা. মোমিনুল হক পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন দেশের বিশিষ্ট চিকিৎসকরা। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

এসএইচ/এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক