২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০৪ এএম

চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের ২৭ দিনেই ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৪ জন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০ জন এবং নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৪ জন।

এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪ জনের। যার অর্ধেকের বেশি অর্থাৎ ৯ জনের মৃত্যু চলতি সেপ্টেম্বর মাসে। অপরদিকে চলতি বছর গতকাল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৯ জন। এরমধ্যে নগরীতে ৮০৩ জন এবং উপজেলাতে ৫৫৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া চলতি সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছে ৭৬১ জন।

২০২৩ সালে নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হন ২২১ জন এবং মারা যান ৫ জন রোগী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক