ডা. সজীব সরকার হত্যা: সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার
মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র রাজধানীর উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানায় ডা. সজীব সরকারের হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে রাজধানীর খিলগাঁও থানায় পৃথক আরেক এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দেখানো হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদিন সকাল ৮টার দিকে কারাগারে আটক থাকা আসামিদের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এরইমধ্যে তারা একাধিক মামলার আসামি হয়েছেন।
গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। ১৪ আগস্ট নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
গত ২৪ আগস্ট রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর নিউমার্কেট থানার আলাদা আলাদা দুই মামলায় দশ দিন করে বিশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক দুই মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরের দিন ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা।
অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
-
১৭ মে, ২০২৬
শরীয়তপুর সদর হাসপাতালে স্বজনদের সংঘবদ্ধ হামলা
ডা. নাসিরকে পিটিয়ে গুরুতর আহতের মামলায় গ্রেপ্তার ৬
-
১০ মার্চ, ২০২৬
-
১৯ এপ্রিল, ২০২৫
-
১৪ মার্চ, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৭ জানুয়ারী, ২০২৫