২৯ অগাস্ট, ২০২৪ ০৩:৪৬ পিএম

কোটা আন্দোলনে দৃষ্টিশক্তি হারিয়েছে চার শতাধিক মানুষ: স্বাস্থ্য উপদেষ্টা

কোটা আন্দোলনে দৃষ্টিশক্তি হারিয়েছে চার শতাধিক মানুষ: স্বাস্থ্য উপদেষ্টা
আহতদের সাথে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন সরকারপন্থীদের হামলায় সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ ছাড়া তাদের ছোড়া গুলিতে চার শতাধিক ব্যক্তি দৃষ্টিশক্তি হারিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

গতকাল বুধবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনকালে এসব কথা জানান বলেন স্বাস্থ্য উপদেষ্টা। এ দিন আহত শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের খোঁজখবর নেন স্বাস্থ্য উপদেষ্টা।

 

পরে সাংবাদিকদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, এখানে পুলিশের অনেক আহত সদস্য চিকিৎসাধীন আছেন। অনেকে পায়ে আঘাত পেয়েছেন। অনেকে মাথায় আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা চলছে এবং আমি যতটুকু তাদের কাছ থেকে শুনেছি তাদের ভালোমতো চিকিৎসা চলছে। এখানে আহত একজন ছাত্র সমন্বয়ক ভর্তি আছেন, তারও চিকিৎসা চলছে। সরকার থেকে বলা হয়েছে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়-দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত এক হাজারের ওপর নিহত হয়েছেন এবং ৪০০ এর ওপর ছাত্র-জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দুই চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে তাদের তালিকা আমরা সেবা ফাউন্ডেশনকে পাঠিয়েছি। তারা বলেছে, যত দ্রুত সম্ভব তারা চিকিৎসার জন্য দেশে চিকিৎসক নিয়ে আসবে। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরেও তাদের চিকিৎসা হবে।

বিদেশ থেকে চিকিৎসক টিম আনা প্রসঙ্গে নূরজাহান বেগম বলেন, অনেকে পায়ে আঘাত পেয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে। আমরা বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কথা বলছি, বিশ্বব্যাংকের সঙ্গেও আমাদের কথা হয়েছে। যেন সুচিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসকদের টিম নিয়ে আসা যায়। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।

পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ডিআইজি শেখ মো. রেজাউল হায়দারসহ হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক