২০ অগাস্ট, ২০২৪ ০৭:৫৪ পিএম

নার্সিং শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিএনএমসি রেজিস্ট্রারের পদত্যাগ

নার্সিং শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিএনএমসি রেজিস্ট্রারের পদত্যাগ
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন। গতকাল সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ও বিএনএমসির প্রেসিডেন্ট বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিএনএমসির রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা মো. নাসির উদ্দিন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) পদে কর্মরত।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘বর্তমানে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ব্যাপক কাজের চাপ ও আমার শারিরীক অসুবিধার কারণে আমাকে রেজিস্ট্রারের উক্ত অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান অত্যন্ত জরুরি।’

তিনি আরও লিখেছেন, ‘এমতাবস্থায় আমাকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের জন্য মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করা হলো।’

এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার এক প্রজ্ঞাপনে মো. নাসির উদ্দিনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

পদত্যাগপত্র দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত