কাল চিকিৎসকদের ‘লংমার্চ টু বিএমডিসি’
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ম্যাটস, ডিএমএফ এবং এলএমএফ পাশ করা মেডিকেল সহকারীদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাক্টিশনার হিসেবে বিবেচনা করার প্রতিবাদে লংমার্চ আহ্বান করেছেন চিকিৎসকরা। আগামীকাল বুধবার (২১ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরের বিএমডিসি কার্যালয় অভিমুখে এই লংমার্চ ঘোষণা করা হয়েছে।
এদিকে আজ মঙ্গলবার (২০ আগস্ট) ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কারো ডাক্তার পদবী ব্যবহারের সুযোগ নেই উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছে বিএমডিসি। প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন এই বিজ্ঞপ্তিতে সই করেছেন।
বিএমডিসি আইন-২০১০ এর ১৫, ২৮ ও ২৯ ধারা উল্লেখ করে প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্য কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না।’
তবে ক্ষুব্ধ চিকিৎসকদের অভিযোগ, ম্যাটস, ডিএমএফ এবং এলএমএফ পাশ করা মেডিকেল সহকারীদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাক্টিশনার হিসেবে বিবেচনা করছে বিএমডিসি, যার মাধ্যমে তারা প্রতিষ্ঠানটিতে নিবন্ধনের সুযোগ পাবেন।
এনএআর/
-
০৪ অগাস্ট, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
-
২৪ জুন, ২০২৬
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
-
২২ জুন, ২০২৬
-
১৪ জুন, ২০২৬
-
১৮ নভেম্বর, ২০২৫
-
০৯ নভেম্বর, ২০২৫
ভুয়া ডিগ্রি ব্যবহারে বিএমডিসির শোকজ
নোটিশ হাতে পেলে নিজের অবস্থান তুলে ধরবেন ডা. জাহাঙ্গীর
-
০৫ নভেম্বর, ২০২৫