বিএসএমএমইউর ভিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে বিএসএমএমইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসারও দাবি জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি আয়োজিত হয়।
এ সময় বিএসএমএমইউর রেজিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘সকল স্বৈরাচারের মূলোৎপাটন করতে হবে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যে সকল শিক্ষার্থী এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা বিনা পয়সায় অবশ্যই করতে হবে। কারণ তারা এই স্বাধীনতা যুদ্ধে জয়ী। দেশ আজকে তাদের। তাদের কথায় দেশ চলবে। আপনাদের কথায় আর চলবে না। আমরা ছাত্র জনতার সাথে আছি এবং থাকবো।’
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, ‘স্বৈরাচারী প্রশাসনের পদত্যাগ করতে হবে। ২০১০ সাল থেকে আজ পর্যন্ত যত অন্যায়-অবিচার হয়েছে, তার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, আজকের বিক্ষোভ সমাবেশে অনেক চিকিৎসক বক্তব্য দিয়েছেন। সবারই বক্তব্যের মূল কথা ছিল, বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী প্রশাসনের পদত্যাগ।
সংক্ষিপ্ত সমাবেশের পর একটি মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এমইউ/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫