১০ অগাস্ট, ২০২৪ ১০:৪১ এএম
কর্মকর্তাদের নাম ভাঙিয়ে বিকাশে অর্থ চাওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ও মিথ্যা পরিচয় দিয়ে টেলিফোনে বিকাশে অর্থ চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে ও মিথ্যা পরিচয় দিয়ে বদলি ও পদোন্নতির বিষয়ে টেলিফোনে বিকাশে অর্থ দাবি করা হচ্ছে। এ ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে সতর্ক করা হলো।’
‘এ ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হলো’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
এসএইচ/এমইউ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্য সেবা বিভাগ
-
১২ জুন, ২০২৬
-
০৩ জুন, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত