১০ অগাস্ট, ২০২৪ ১১:১১ এএম

ফুল কোর্ট সভা ডেকে স্থগিত করলেন প্রধান বিচারপতি

ফুল কোর্ট সভা ডেকে স্থগিত করলেন প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকে আবার স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শনিবার (১০ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা আজ হচ্ছে না।

এর আগে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান বিচারপতির এ সভা ডাকার বিষয়টি তুলে ধরেন।

সকাল ৯টা ৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনোপ্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে। পরাজিত শক্তির যেকোন প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না।’

আইনজীবীরা ইতিমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উষ্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।

তিনি অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদত্যাগ এবং ফুল কোর্ট মিটিং বন্ধেরও দাবি জানান।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক