০৭ অগাস্ট, ২০২৪ ১০:৪৬ এএম

হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার

হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার
ইয়াহিয়া সিনওয়ার।

মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস বলেছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে এই আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তিনি শহিদ কমান্ডার ইসমাইল হানিয়াহের স্থলাভিষিক্ত হলেন।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই ইরানের তেহরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা হলে নিহত হন তিনি। এজন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান, হিজবুল্লাহ ও হামাস। যদিও এই হামলার দায় স্বীকার কিংবা অস্বীকার করেনি তেল আবিব।

হানিয়া নিহত হওয়ার পর থেকেই হামাস প্রধানের পদটি খালি ছিল। এতদিন এই পদে বিভিন্ন জনের নাম শোনা গেলেও এখন ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নিলেন প্রতিরোধ যোদ্ধারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক