০৭ অগাস্ট, ২০২৪ ১২:১০ পিএম

রাঙামাটি মেডিকেল শিক্ষার্থীদের আনন্দ মিছিল

রাঙামাটি মেডিকেল শিক্ষার্থীদের আনন্দ মিছিল
আনন্দ মিছিল করছেন শিক্ষার্থীরা।

মেডিভয়েস রিপোর্ট: স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আনন্দ মিছিল করেছে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ও চিকিৎসকরা।

সোমবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় আনন্দ মিছিলটি বের হয়। পরে মেডিকেলের অস্থায়ী ভবনের সামনে থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে এসে শেষ করা হয়।

এ সময় হাসপাতাল এলাকার বিক্ষুব্ধ এলাকাবাসীও শিক্ষার্থী-চিকিৎসকদের সাথে মিছিলে অংশগ্রহণ করেন। আনন্দ মিছিলটিতে নেতৃত্ব প্রদান করেন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সাধারণ সম্পাদক ডা. মো. ইসমাইল।

তিনি বলেন, ‘গত ১৬ জুলাই রাঙামাটি মেডিকেলে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার দাবিতে আন্দোলন করলে তাঁদের উপর নির্বিচারে করা হয়েছে। সেইসঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অরাজকতা সৃষ্টি করেছিল। 

ডা. ইসমাইল আরও বলেন, ‘মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষে হোস্টেলে ফিরে যাওয়ার সময় রাঙ্গামাটি মেডিকেল থেকে সদ্য পাশকৃত ডা.তন্ময়ের ইন্ধনে এবং রাঙ্গামাটি মেডিকেলের ৫ম বর্ষের শিক্ষার্থী  আয়াত শরীফ সিরাজের নেতৃত্বে বহিরাগত ছাত্রলীগ নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে করে অনেকেই আহত হয় এবং মেডিকেল শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে। ঐ স্বৈরাচারি সরকারের আমলে আমরা বিচার পাইনি। তাই আমরা আজকে শান্তিপূর্ণ মিছিলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছি।’

এসময় আনন্দ মিছিলকারীরা বলেন, ‘এই বিজয় এদেশের সাধারণ ছাত্র-জনতা ও  নিরীহ মানুষের।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রাঙ্গামাটি
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক