দুর্গম পাহাড়ে জ্বর-রক্তবমিতে ৫ মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: রাঙামাটি জেলার বরকল উপজেলার দুর্গম এক গ্রামে জ্বর, রক্তবমি ও পেট ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়াও কমপক্ষে আরও ১০জন এসব উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে রোগটি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক থাকলেও বুধবার (২০ মার্চ) রাঙামাটির সিভিল সার্জন ডা. নিহাররঞ্জন নন্দী গণমাধ্যমকে জানিয়েছেন, খাদ্যাভ্যাসের কারণে তারা এসব উপসর্গে আক্রান্ত হয়েছে। মেডিকেল টিম ইতোমধ্যে দুর্গম এই গ্রামে রওনা দিয়েছে।
স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের শুইছড়ি গ্রামের চান্দবিঘাট এলাকায় বিভিন্ন উপসর্গ নিয়ে জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ১৫জন। এদের মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে জানুয়ারি মাসের ১০ তারিখে।
চান্দিনাঘাট গ্রামের লবিন্দর চাকমার ছেলে পত্ত রঞ্জন চাকমা (২৫) এই রোগে প্রথম মারা যান। এরপর ৭ ফেব্রুয়ারি বিমলেশ্বর চাকমা (৫৫), ২৬ ফেব্রুয়ারি ডালিম কুমার চাকমা (৩৫), ১৫ মার্চ চিত্তি মোহন চাকমা (৬০) এবং সবশেষ চলতি মাসের ১৭ তারিখ সোনি চাকমা নামের ৮ বছর বয়সী এক শিশু মারা যায়।
এই বিষয়ে বরকল উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম বলেন, আমি বুধবার (২০ মার্চ) সকালে এই বিষয়ে একটি খবর পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েছি। এই বিষয়ে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মেডিকেল টিম যাওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসাসহ এই বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এই বিষয়ে বুধবার বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং ক্যছিং সাগর বলেন, আমি ব্যাপারটি জানতে পেরেছি। গত জানুয়ারি থেকে পাঁচ জনের মৃত্যুর বিষয়টিও জেনেছি। আমরা ইতিমধ্যে আলোচনা করে একটি মেডিকেল টিম গঠন করেছি, যেটি আগামীকাল (২১ মার্চ) ঘটনাস্থলে পৌঁছাবে।
-
০৩ ডিসেম্বর, ২০২৪
-
২৮ সেপ্টেম্বর, ২০২৪
-
২৪ অগাস্ট, ২০২৪
-
০৭ অগাস্ট, ২০২৪
-
০২ মে, ২০২৪
-
২১ মার্চ, ২০২৪
-
১৩ সেপ্টেম্বর, ২০২৩
-
১৬ অক্টোবর, ২০২২
-
০৬ সেপ্টেম্বর, ২০২২