৩১ জুলাই, ২০২৪ ০৯:৪৭ এএম

আজ থেকে স্বাভাবিক সূচিতে চলবে অফিস

আজ থেকে স্বাভাবিক সূচিতে চলবে অফিস
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আজ বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময়ের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২০ জুলাই সারা দেশে সেনা মোতায়েনের পাশাপাশি কারফিউ জারি করা হয়। এছাড়া ২১, ২২ ও ২৩ জুলাই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

এরপর কারফিউ শিথিল হলে সীমিত পরিসরে খুলতে থাকে সরকারি অফিস-আদালত। এর মধ্যে, ২৪ ও ২৫ জুলাই অফিস খোলা থাকে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত।  এরপর ২৮, ২৯ ও ৩০ জুলাই (আজ) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস খোলা রাখার ঘোষণা দেয় সরকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জনপ্রশাসন মন্ত্রণালয়
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক