সোহরাওয়ার্দীর উপাধ্যক্ষ অধ্যাপক সোহেল মাহমুদকে স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সোহেল মাহমুদকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাঁকে অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ারের লাইন ডাইরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. সোহেল মাহমুদ ছাড়াও তিন চিকিৎসককে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
এরমধ্যে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক অধ্যাপক ডা. মাজহারুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগে, অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ারের লাইন ডাইরেক্টর ডা. মো. রিজওয়ানুর রহমানকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক হিসেবে এবং অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জাতীয় পুষ্টি সেবার (এনএনএস) লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমানকে অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক করা হয়েছে।
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
০৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০৪ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ অগাস্ট, ২০২৪
-
২২ মে, ২০২৪