১৩ জুলাই, ২০২৪ ১০:২৩ এএম

হার্টের চিকিৎসায় সহায়ক অ্যাপলের স্মার্ট ঘড়ি

হার্টের চিকিৎসায় সহায়ক অ্যাপলের স্মার্ট ঘড়ি
অ্যাপল ওয়াচ। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঘড়ি, সময় দেখার জন্য ব্যবহার হলেও দিন দিন এই ডিভাইসটিকে বিভিন্ন তথ্য প্রদানের যন্ত্র হিসেবেও তৈরি করছেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে স্মার্ট ঘড়ি আসার পর ঘড়ি এখন আনুসঙ্গিক অনেক কাজের পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক তথ্য সরবরাহে কাজ করছে।

বিশ্বে এখন অন্যতম জনপ্রিয় স্মার্ট ঘড়ি হলো অ্যাপল কোম্পানির ‘অ্যাপল ওয়াচ’। অ্যাপলের তৈরি এই স্মার্ট ঘড়ি সময় দেখার পাশাপাশি এখন হৃদ্‌রোগ নির্ণয় ও চিকিৎসাকাজেও ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া এই ডিভাইস স্বাস্থ্যের বিভিন্ন তথ্য জানাতে পারায় চিকিৎসকেরাও এখন দূরে থাকা রোগীদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পেতে অ্যাপল ওয়াচকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করছেন।

যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন মেডিসিনের কার্ডিওলজিস্ট ও মেডিসিনের অধ্যাপক রড পাসম্যান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অ্যাপল ওয়াচ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি ব্যবহারকারীর হৃৎপিণ্ডের গতি পর্যবেক্ষণসহ অস্ত্রোপচারের পর স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্যও জানতে সহায়তা করে। ফলে রোগীর দীর্ঘ মেয়াদের তথ্য জানার পাশাপাশি দূর থেকে হৃৎপিণ্ডের কার্যকারিতা সম্পর্কে ধারণা নেওয়া যায়। অনেকে অ্যাপল ওয়াচ শুধু রোগনির্ণয়ের জন্যই নয়, অস্বাভাবিক শারীরিক সমস্যা সম্পর্কে জানতেও ব্যবহার করছেন।

চিকিৎসার মানদণ্ডে এই যন্ত্রের গ্রহণযোগ্যতার বিষয়ে তিনি বলেন, ‘অ্যাপল ওয়াচের মাধ্যমে সম্পূর্ণরূপে স্বাস্থ্য পরীক্ষা করা না গেলেও রোগ নির্ণয় ও চিকিৎসায় তথ্য সরবরাহ করে এটি সহায়ক যন্ত্র হতে পারে। আমরা যেকোনো চিকিৎসা শুরু করার আগে সব সময় মেডিকেল গ্রেড নিশ্চিতকরণের বিষয়টি জানতে চাই। অ্যাপল ওয়াচ অস্বাভাবিক হৃৎস্পন্দন শনাক্ত করার জন্য একটি চমৎকার ও সঠিক যন্ত্র। 

অ্যাপল ওয়াচ রিয়েল-টাইম মনিটরিং ও ডেটা সংগ্রহকে সহজ করার পাশাপাশি রোগীর সচেতনতাও বাড়িয়ে থাকে বলে অভিমত এই বিশেষজ্ঞ চিকিৎসকের।

অ্যাপল গত বছর তাদের অ্যাপল ওয়াচ-৯ বাজারে আনে। স্মার্ট এই ডিভাইসে ব্যবহারকারীদের শারীরিক তথ্য জানার জন্য বেশ কিছু সুবিধা রয়েছে। ফলে ঘড়িটি ব্যবহারকারীদের হার্টের কার্যকারিতা পর্যবেক্ষণের পাশাপাশি অস্বাভাবিকভাবে উচ্চ বা নিম্ন হৃৎস্পন্দন ও অনিয়মিত ছন্দ (অ্যারিথমিয়াস) শনাক্ত করতে পারে। এসব তথ্য নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে জানতে পারেন ব্যবহারকারীরা। ফলে সহজেই স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য জেনে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও