স্বাস্থ্য অধিদপ্তরের সমাজ কল্যাণ কর্মকর্তা পদে বাছাই পরীক্ষা ২৫ জুলাই
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের সমাজ কল্যাণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। মোট এক হাজার ৮২৯ জন এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
গতকাল রোববার (৭ জুলাই) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (নন ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের সমাজ কল্যাণ কর্মকর্তা (১০ম গ্রেড) পদের পরীক্ষার্থীদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে আরও জানানো হয়েছে, এবারের পরীক্ষা তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এগুলো হলো—রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিপিএসসি সচিবালয়ের ৭১ মিলনায়তন এবং হল-২। তিন কেন্দ্রে মোট এক হাজার ৮২৯ জন পরীক্ষা দিবেন।
বিপিএসসি বলছে, দুপুর ১টা থেকে দেড়টার মধ্যেই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। দুপুর ২টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ছাড়া পরীক্ষায় কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
এ ছাড়া কমিশন অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পরীক্ষার নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ/ভ্যানিটি ব্যাগ, গহনা-অলঙ্কার, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড এবং এর সদৃশ কোনো কিছু, হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক্স ঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক্স ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।’
তাছাড়া পরীক্ষার সময় পরীক্ষার্থীর কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে কোনো পরীক্ষার্থীর নিকট নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএআর/
-
১৬ ঘন্টা আগে
-
১০ জুন, ২০২৬
-
০৯ জুন, ২০২৬
-
০৯ জুন, ২০২৬
-
০৮ জুন, ২০২৬
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
-
০৬ জুন, ২০২৬
-
০৫ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬