০৫ জুলাই, ২০২৪ ০৭:৪৭ পিএম

না ফেরার দেশে নিকডুর সাবেক পরিচালক অধ্যাপক ফিরোজ খান

না ফেরার দেশে নিকডুর সাবেক পরিচালক অধ্যাপক ফিরোজ খান
অধ্যাপক ডা. মো. ফিরোজ খান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) সাবেক পরিচালক বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ফিরোজ খান মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অধ্যাপক ডা. মো. ফিরোজ খান ঢাকা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ জুলাই হার্ট অ্যাটাক করলে ডা. ফিরোজ খানকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার (৪ জুলাই) সেখানে তাঁর মৃত্যু হয়।

আজ শুক্রবার (৫ জুলাই) সকাল ৯টায় বনানী জামে মসজিদে ডা. ফিরোজ খানের জানাযা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়িতে দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা।

ডা. মো. ফিরোজ খান ১৯৮২ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

১৯৯০ সালে নেফ্রলজিতে এমডি সম্পন্ন করেন, এর সুবাদে ঢাকা মেডিকেল কলেজে নেফ্রোলজির রেজিস্ট্রার হিসাবে কাজ করার সুযোগ পান তিনি। ২০০৫ সালে তিনি এফআরসিএস ডিগ্রি অর্জন করেন।

ঢাকা মেডিকেলে তিনি ১৯৯৪ সালে সহকারী অধ্যাপক ও ১৯৯৮ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। 

এর পর যোগ দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে। সেখানে তাঁর দক্ষতা, কর্মনিষ্ঠা ও পরিশ্রমপ্রিয়তার কল্যাণে ২০০৪ অধ্যাপক পদে পদোন্নতি পান তিনি। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে নিয়োগ পান নিকডুর পরিচালক হিসেবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক