সাতক্ষীরা মেডিকেলের নতুন পরিচালক ডা. কুদরত-ই-খুদা
মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. কুদরত-ই-খুদা।
সোমবার (১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
সেইসঙ্গে একই প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক ডা. শীতল চৌধুরীকে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
৩০ অক্টোবর, ২০২৫
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৪ জুলাই, ২০২৪
-
১০ জুলাই, ২০২৪
-
০৩ জুলাই, ২০২৪
-
১৮ এপ্রিল, ২০২৪
-
০৯ সেপ্টেম্বর, ২০২৩
-
২৮ জুলাই, ২০২৩