০৩ জুলাই, ২০২৪ ০৬:২৩ পিএম

গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ১১৫ ধরনের বিদেশি ওষুধ জব্দ

গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ১১৫ ধরনের বিদেশি ওষুধ জব্দ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে অভিযান চালিয়ে ১১৫ ধরনের ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার (১ জুলাই) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তা অংশ নেন। এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক শফিকুল ইসলাম।

তিনি বলেন, ১১৫ ধরনের বিদেশ ওষুধ জব্দ করা হয়েছে। ছয় ওষুধের দোকান থেকে এই ওষুধ জব্দ করা হয়। এসব বিদেশ ওষুধ অবৈধভাবে দেশে আনা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, নিম্নমানের অনিবন্ধিত ওষুধ বিক্রি অপরাধ। এতে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। তাই এগুলো জব্দ করা হয়েছে। এতে ওষুধের দোকানীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সন্তুষ্টিমূলক জবাব না দিতে পারলে মামলা করা হবে। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তা অংশ নেন।

তিনি আরও বলেন, এগুলো বিদেশি ওষুধ (অনিবন্ধিত)। বাংলাদেশের বাজারে এসব ওষুধ বিক্রি করতে হলে নিবন্ধন নেওয়া প্রয়োজন। প্রয়োজন থাকলেও এসব ওষুধের প্যাকেজিংয়ে কোনো নিবন্ধন নম্বর নেই। ওষুধগুলো বেশিরভাগই ভারত ও থাইল্যান্ডের।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ওষুধ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক