২৬ জুন, ২০২৪ ০১:৫৫ পিএম

সৌদি আরবে ডিএমসির সাবেক শিক্ষার্থী ডা. আখতারুজ্জামানের মৃত্যু

সৌদি আরবে ডিএমসির সাবেক শিক্ষার্থী ডা. আখতারুজ্জামানের মৃত্যু
ডা. আখতারুজ্জামান।

মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) সাবেক শিক্ষার্থী ও গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. আখতারুজ্জামান।

আজ বুধবার (২৬ জুন) সকাল ছয়টার দিকে সৌদি আরবের মক্কায় সৌদি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, ১৯৬৮ সালে ডা. আখতারুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে জার্মানি থেকে এমডি ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি ১৩ বছর কর্মরত ছিলেন।

পরে ডা. আখতারুজ্জামান পাড়ি জমান সৌদি আরবে। সেখানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দিয়েছেন। ডা. আখতারুজ্জামানের স্ত্রীও একজন গাইনি রোগ বিশেষজ্ঞ।

মৃত্যুকালে ডা. আখতারুজ্জামান স্ত্রী, দুই ছেলে, এক কন্যা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক