১৪ জুন, ২০২৪ ১২:১৭ পিএম

চাঁদপুরে দুই মামলায় কারাগারে ডা. সাগর

চাঁদপুরে দুই মামলায় কারাগারে ডা. সাগর
ডা. মোহাম্মদ হারুনুর রশিদ সাগর।

মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুরে এনআই এ্যাক্টের পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর শাখার সাবেক সভাপতি ডা. মোহাম্মদ হারুনুর রশিদ সাগরকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃস্পতিবার (১৩ জুন) দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।

তিনি বলেন, ডা. সাগরের বিরুদ্ধে এনআই অ্যাক্টের ৬ মাসের ও ১ বছর কারাদণ্ড প্রাপ্ত দুটি ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে চাঁদপুর শহর থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করে। সেইসঙ্গে আদালত তাঁকে দুই কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন।

জানা গেছে, চাঁদপুরের চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর কাছ থেকে ডা. হারুনুর রশিদ সাগর ৩৬ কিস্তিতে ৩ বছর মেয়াদে ১ কোটি ৩৩ লাখ টাকা ঋণ নেন। নির্ধারিত সময় ঋণ পরিশোধ করতে না পারায় এবং তার প্রদেয় চেক ব্যাংকে ডিজঅনার হওয়ায় আদালতে মামলা হয়। প্রতিষ্ঠানের পক্ষে মামলাটি করেন মো. নুরু মিয়া শেখ। মামলায় আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঁদপুরের যুগ্ম দায়রা জজ (প্রথম আদালত) এর বিচারক সাইয়েদ মাহবুবুল ইসলাম চলতি মাসের ৫ তারিখে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও মামলায় বর্ণিত চেকের ২ কোটি টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ওই রায়ে উল্লেখ করা হয় অর্থদণ্ডের টাকা অভিযোগকারী পাবেন।

এছাড়াও ডা. হারুনুর রশিদ সাগর চাঁদপুর শহরের গুনরাজদী এলাকার মো. শাহ আলম নামে ব্যক্তির কাছ থেকে ব্যবসার নাম করে নগদ সাড়ে ১১ লাখ টাকা নেন। তার টাকা সঠিক সময়ে পরিশোধ না করায় ওই ব্যাক্তি এনআই এ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করেন। এই মামলায়ও চলতি বছরের ২২ ফেব্রুয়ারি একই বিচারক আসামি ডা. হারুনুর রশিদ সাগরের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ মাসের বিনাশ্রম ও সাড়ে ১১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। ওই রায়ে উল্লেখ করা হয় অর্থদণ্ডের টাকা অভিযোগকারী পাবেন।

জানা গেছে, কারাগারে যাওয়া ডা. মোহাম্মদ হারুনুর রশিদ সাগর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। চাঁদপুর শহরে অবস্থিত বেলভিউ হাসপাতালের পরিচালক। তিনি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের ভুঁইয়া বাড়ির মৃত মোহাম্মদ কলিম উল্লাহর ছেলে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চাঁদপুর
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক