চলে গেলেন সিওমেকের ৪৪তম ব্যাচের ডা. মাহমুদুল্লাহ
মেডিভয়েস রিপোর্ট: ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চলে গেলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ২০০৫-২০০৬ সেশনের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মাহমুদুল্লাহ সাইফ।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জানা গেছে, ব্রেইন টিউমার শনাক্ত হওয়ার পর গত ৩০ আগস্ট রাজধীরা অরোরা হাসপাতালে অপারেশন করেন ডা. মাহমুদুল্লাহ। অপারেশনের পরবর্তী বিভিন্ন জটিলতায় প্রায় একমাস ২০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন তিনি।
ডা. মাহমুদুল্লাহ বিসিএস ৩৩তম স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ও চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।
মৃত্যুকালে ডা. মাহমুদুল্লাহ স্ত্রী, ৬ বছরের সালমান ও দেড় বছরের সাফওয়ান নামে দুই সন্তান, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন।
ডা. মাহমুদুল্লাহ সাইফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাঁর বন্ধু-শুভাঙ্খী ও চিকিৎসক সমাজ। সেইসঙ্গে ডা. মাহমুদুল্লাহ সাইফের তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁরা।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬