০৫ জুলাই, ২০২৪ ০৩:০৭ পিএম

চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০০ রোগী

চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০০ রোগী
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুরে অসহায় ও দুস্থ ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে শহরের পীর মহসিন উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প কার্যক্রমের মাধ্যমে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। এই মহৎ কাজের উদ্যোগ নেন ফারাজ হোসেন ফাউন্ডেশন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন চাঁদপুর মেডিকেল কলেজের সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক। এতে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সদস্যরা।

চিকিৎসা নিতে আসা রোগীরা বিনামূল্যে ভালো সেবা পেয়ে খুশি হয়েছেন। তবে জটিল রোগীদের চাঁদপুর মেডিকেল কলেজে পাঠানোর সুপারিশ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তারা জানান, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক দল এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নানা বয়সী নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দিয়েছে। সেই সঙ্গে এসকেএফের সহযোগিতায় বিনা মূল্যে ওষুধও সরবরাহ করা হয়েছে।
এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক