১২ জুন, ২০২৪ ০৩:০৭ পিএম

দেশে আট মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে: দুর্যোগ প্রতিমন্ত্রী

দেশে আট মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে: দুর্যোগ প্রতিমন্ত্রী
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে বক্তব্য রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্পের সতর্কবার্তা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। এমনটি হলে প্রায় ২০ শতাংশ ভবন ধসে লাখ লাখ মানুষ আটকা পড়তে পারে বলেও শঙ্কার কথা জানিয়েছেন তিনি।

আজ বুধবার (১২ জুন) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

মহিববুর রহমান বলেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা। দেশে আট মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা থাকার বিষয়টি সুনির্দিষ্ট গবেষণার ফল, বাংলাদেশে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে। সাইন্টিফিকলি পরীক্ষিত দেশে যে কোনো সময় দেশে আট মাত্রার ভূমিকম্প হতে পারে।

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের ভয়ের কারণ ভূমিকম্প। দেশে আট মাত্রার ভূমিকম্প হলে ২০ শতাংশ বিল্ডিং কোলাপস হয়ে যেতে পারে। ঢাকা শহরে লক্ষ লক্ষ লোট আটকা পরতে পারে। অনেক লোকের মৃত্যুর সম্ভাবনাও রয়েছে। আমরা এসব বিষয়ে আমরা কাজ করছি।

সরকারের প্রস্তুতি জানাতে গিয়ে মহিববুর রহমান বলেন, যদি কোনো রকম ভূমিকম্প হয়, সেজন্য শহুরে অঞ্চলে ব্যাপকভাবে স্বেচ্ছাসেবী তৈরি করতে কাজ করছি। ভবনগুলো যদি ধসে যায়, তাহলে সেগুলো পরিষ্কার করা ও মানুষকে উদ্ধারে আমরা ব্যাপকভাবে পরিকল্পনা গ্রহণ করেছি।

এনএএন/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক