১২ জুন, ২০২৪ ১২:৩০ পিএম

পশ্চিমবঙ্গে ৪ বছরের শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত

পশ্চিমবঙ্গে ৪ বছরের শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চার বছর বয়সী এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শনাক্ত হওয়া ভাইরাসটি এইচ৯ এন ২ ধরনের। মঙ্গলবার (১১ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভারতে দ্বিতীয়বারের মতো বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন ২ ধরনটি মানুষের শরীরে শনাক্ত হলো। এর আগে দেশটিতে ২০১৯ সালে প্রথম মানবদেহে ভাইরাসটির এ ধরন শনাক্ত হয়েছিল।

ডব্লিউএইচও’র পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত শিশুটি বাড়ির আশপাশে হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিল। গত ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্ট, তীব্র জ্বর ও পেটের সমস্যায় শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়েছিল। প্রায় তিন মাস চিকিৎসা শেষে শিশুটি বাড়ি ফিরে যায়।

এর আগে অস্ট্রেলিয়ায় আড়াই বছর বয়সী এক মেয়ে শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৫ এন ১ ধরন শনাক্ত হয়। শিশুটি পরিবারের সঙ্গে এ বছর কলকাতা সফর করেছিল। বিষয়টি ৭ জুন এক বিবৃতিতে জানায় ডব্লিউএইচও।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এইচ৯ এন২ ভাইরাস সাধারণত হালকা অসুস্থতার কারণ হয়ে থাকে। তবে সংস্থাটির দাবি, এটি আরও বিক্ষিপ্ত মানবিক ঘটনা ঘটাতে পারে কারণ এই ভাইরাসটি বিভিন্ন অঞ্চলে পোল্ট্রিতে ছড়িয়ে থাকা সবচেয়ে প্রচলিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলির মধ্যে একটি।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও