০৫ জুন, ২০২৪ ০৬:৩০ পিএম
বিশ্ব পরিবেশ দিবসে নিপসমের নানা আয়োজন

‘সবুজ গাছ নির্মল বায়ু, কমবে দূষণ বাড়বে আয়ু’

‘সবুজ গাছ নির্মল বায়ু, কমবে দূষণ বাড়বে আয়ু’
সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই পরিবেশের জন্য জলবায়ু পরিবর্তন ও দূষণ প্রতিরোধ প্রয়োজন। এ জন্য জরুরি সম্মিলিত উদ্যোগ। আজ বুধবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা উঠে এসেছে।

‘সবুজ গাছ নির্মল বায়ু, কমবে দূষণ বাড়বে আয়ু’এই প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করে প্রতিষ্ঠানটির পেশা ও পরিবেশ স্বাস্থ্য বিভাগ।

নিপসম অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। এর আগে একটি সচেতনতামূলক র‌্যালিতে অংশ নেন তিনি।

নিজ বক্তব্যে প্রতিমন্ত্রী টেকসই পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর গুরুত্ব আরোপ করেন। একইসাথে জলবায়ু পরিবর্তন ও দূষণ প্রতিরোধ এবং সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান ১৯৭০ সালের বন্যার ভয়াবহতা উল্লেখ করে দূষণ প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে নিপসম পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম উন্নত জাতি গঠনে জনস্বাস্থ্য ও জনগণের সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করে বলেন, জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে নিপসম নিশ্চিত করেছে যে কার্যকর ও টেকসই পরিবেশ স্বাস্থ্য উদ্যোগগুলো স্বাস্থ্যকর ও সচেতন জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

সেমিনারে মূল বক্তব্য দেন নিপসমের পেশা ও পরিবেশ স্বাস্থ্য বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. শফিউর রহমান।

র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার ছাড়াও দিবসটি উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপণ ও সচেতনতামূলক মঞ্চনাটকের আয়োজন করেছে নিপসম। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নিপসম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক