ফের ডেঙ্গুতে একজনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৪ জন। বুধবার (৫ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত বৃদ্ধ (৭৬-৮০) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭।
এ ছাড়া আক্রান্তদের মধ্যে বরিশাল থেকে ৫, চট্টগ্রাম থেকে ৩, ঢাকা থেকে ৬ জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ২ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ ৮ জন রয়েছেন।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪ জনের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী রয়েছেন ৬ জন। এদের মধ্যে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী থেকে ৮০ ঊর্ধ্ব ব্যক্তিও রয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
তবে পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। চলতি বছর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই হাজার ৯৮৪ জন। যদিও এখনও ডেঙ্গুর মৌসুম শুরুই হয়নি। সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ধরা হয়।
এনএআর/
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৫ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬
-
২৪ জুন, ২০২৬