২৯ জুলাই, ২০২৬ ০৫:৪৮ পিএম

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মাঝে নিপসমের সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মাঝে নিপসমের সচেতনতামূলক কর্মসূচি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে স্বাস্থ্যসচেতন করে তুলতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) মহাখালীর আইপিএইচ স্কুল ও কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। তিনি শিক্ষার্থীদের মধ্যে জনস্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে নিপসমের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে ডা. আব্দুল্লাহ আল কাওসার, ডা. মোহাম্মদ নাজমুল হাসান রিফাত, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, ডা. নাদিয়া আলম এবং ডা. মাহমুদা হক জুঁই ডেঙ্গুর কারণ, এডিস মশার প্রজননস্থল, রোগের লক্ষণ, বিপদসংকেত এবং প্রতিরোধের কার্যকর উপায় সম্পর্কে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক উপস্থাপনার মাধ্যমে ধারণা দেন।

এ সময় শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অন্তত একদিন বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পুষ্টির গুরুত্ব তুলে ধরতে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ডিম দেওয়া হয় এবং পরিবার ও সমাজে ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

নিপসম জানায়, জনস্বাস্থ্য উন্নয়নে শিক্ষা, সচেতনতা ও অংশীদারিত্বভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুমুক্ত, সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক