০৫ অগাস্ট, ২০২৫ ১২:০৮ পিএম

বিএমইউ ভিসির সঙ্গে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের বৈঠক

বিএমইউ ভিসির সঙ্গে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের বৈঠক
বিএমইউ ভিসি অধ্যাপক ডা. শাহিনুল আলমের সঙ্গে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সঙ্গে বৈঠক করেছেন গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম পিএইচডি।

গত ২ আগস্ট বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে পূর্বনির্ধারিত বৈঠক করেন তারা।

বৈঠকে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের বর্তমান অবস্থান ও আগামীর সম্ভাবনা এবং পরীক্ষা-নিরীক্ষার মানোন্নয়নে পর্যাপ্ত দক্ষ জনবলের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় যথাযথ মূল্যায়ন করার বিষয়টি আলোকপাত করেন করেন বিএমইউ ভিসি। একই সঙ্গে মেডিকেল টেকনোলজি অনুষদ গতিশীল করার উদ্যোগের কথাও জানান তিনি।

বৈঠকে নিপসমে মাস্টার্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স চালু করা নিয়ে অ্যাসোসিয়েশনের আবেদনটি বিএমইউ ভিসির কাছে জমা দেন পরিচালক অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদনটি তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রার বরাবর পাঠান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বাংলাদেশ গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সোসাইটি ফর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আহ্বায়ক মো. সোহেল রানা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি মেডিকেল টেকনোলজিস্টগণ যে ভূমিকা রেখে চলেছেন, তাতে মাস্টার্স কোর্স চালুর মাধ্যমে আরো যোগ্য জনবল তৈরি হবে। ফলে বৈদেশিক মুদ্রা অর্জনে আরো ভূমিকা রাখতে পারবে। দেশের রোগ নির্ণয় বিভাগে আরো বেশি মেধাবীদের অংশগ্রহণ বাড়বে। দেশে ডায়াগনস্টিক বিভাগ তিন শিফটে চালুর ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা এবং রাজস্ব আয়ে যথাযথ ভূমিকা রাখতে পারবে। 

বৈঠকে মেডিকেল টেকনোলজি কোর্সসমূহ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধীনে পরিচালনার বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি মীর্জা আব্দুল আলীম, চিফ টেকনোলজিস্ট হারুন অর রশিদ, এস এম সুমন, ফার্মাসিস্ট মুন্সুর হেলাল, এনডিএফের সাইন্টিফিক সেক্রেটারি আর কে বিপ্লব ও প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক