এসআরএইচআর অফিসার নিয়োগ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: অস্থায়ী ভিত্তিতে জেলা এসআরএইচআর অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সুনামগঞ্জ, বরগুনা ও কিশোরগঞ্জ—এই তিন জেলায় এসব অফিসার নিয়োগ দেওয়া হবে। গত ২৯ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আগ্রহী নারী প্রার্থীরা আগামী ১৫ জুনের পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। মাতৃস্বাস্থ্য অথবা প্রসূতি ও স্ত্রীরোগে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: ডিস্ট্রিক্ট এসআরএইচআর অফিসার।
পদের সংখ্যা: তিনটি।
চাকুরির ধরন: অস্থায়ী।
সময়: প্রকল্পের মেয়াদকালীন সময় (আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত)। কাজের মূল্যায়নের ফলাফল ও ফান্ডের প্রাপ্যতা সাপেক্ষে মেয়াদ বর্ধিত করা হতে পারে।
জেলা: সুনামগঞ্জ, বরগুনা ও কিশোরগঞ্জ।
বয়স: ২৫ থেকে ৪০ বছর।
লিঙ্গ: নারী।
আবেদনের যোগ্যতা: এমবিবিএস পাশ। মাতৃস্বাস্থ্য অথবা প্রসূতি ও স্ত্রীরোগে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া এমএস/এমপিএইচ প্রাসঙ্গিক ক্ষেত্রে সনদধারীরা অতিরিক্ত সুবিধা পাবে। সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
দেশি অথবা বিদেশি এনজিওতে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই সাথে কম্পিউটারে এমএস প্রোগ্রাম সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক।
বেতন: আলোচনা সাপেক্ষ।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের কভার লেটার, জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, বিএমডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন এবং নাগরিকত্ব সনদের স্ক্যান কপি, ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখসহ আবেদনপত্র আগামী ১৫ জুন বিকেল ৫টার মধ্যে ‘প্রজেক্ট ম্যানেজার, ইউএনএফপিএ’স সাপোর্ট টু ফোর্থ এইচপিএনএসপি থ্রু ডিজিএইচএস’ বরাবর [email protected] এই মেইলে প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ জুন বিকেল ৫টা।
এনএআর/
-
৯ ঘন্টা আগে
-
১৪ জুন, ২০২৬
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
-
১৪ জুন, ২০২৬
-
১৩ জুন, ২০২৬
-
১২ জুন, ২০২৬
-
১১ জুন, ২০২৬
-
১০ জুন, ২০২৬