৩১ মে, ২০২৪ ০৪:০৯ পিএম

বাজেটে তামাক পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেছি: স্বাস্থ্যমন্ত্রী

বাজেটে তামাক পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেছি: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্ব তামাকমুক্ত দিবসে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেছেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০৪০ সালে তামাকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এজন্য আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের দাম ৫০ থেকে ৯০ শতাংশে আনার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া তামাকপণ্য বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞাসহ নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ।

আজ শুক্রবার (৩১ মে) বিশ্ব তামাকমুক্ত দিবসে মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেছেন।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে তামাকবিরোধী একটি র‌্যালি শুরু হয়। যা গিয়ে শেষ হয় বঙ্গমাতা কনভেনশন সেন্টারে।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ২০৪০ সালে তামাকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের দাম ৫০ থেকে ৯০ শতাংশে আনার প্রস্তাব করেছি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলার মাঠের ১০০ গজের মধ্যে তামাকজাতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ করাসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিনেমায় তামাকের দৃশ্য দেখানো বন্ধ করা এবং নেশা হয় এমন ফ্লেভার ও রঙ তামাকে ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে।

অনুষ্ঠানে তামাকবিরোধী কাজ করায় দু’জন সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন ভোরের কাগজের সেবিকা দেবনাথ ও ইন্ডিপেনডেন্ট টিভির রুহুল আমিন।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সামন্ত লাল সেন। নিজ মন্ত্রণালয়ের আওতাধীন যেকোনও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, আজ শুক্রবার (৩১ মে) বিশ্ব তামাকমুক্ত দিবস। ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হচ্ছে দিবসটি।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক